স্বতন্ত্রের আপিলে প্রার্থিতা বাতিল নৌকার প্রার্থীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬

মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থীর আপিল  মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা হারিয়েছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন আব্দুস সালাম। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। তবে তার বিরুদ্ধে আপিল করেন বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদ খান (আপিল নম্বর ৪৮৫/২০২৩)। আপিলে আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে অবৈধ প্রার্থীদের আপিল কার্যক্রম চলেছে ৫ থেকে ৯ ডিসেম্বর। এসব আপিলের শুনানি শুরু হয়েছে ১০ ডিসেম্বর। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বরের মধ্যে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম