রাশিয়ানরা কী বলেছে সেটি আমাদের ইস্যু না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১২

নির্বাচনের পরে বাংলাদেশে কোনও ধরনের ‘আরব বসন্ত’ হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

৭ জানুয়ারি নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি তৈরি করতে পারে, এমন একটি বিবৃতি প্রকাশ করে বাংলাদেশে রাশিয়ার দূতাবাস। বিবৃতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রাশিয়ানরা কী বলেছে সেটি আমাদের ইস্যু না। এটি তাদের জিজ্ঞাসা করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে। কিন্তু এটি তাদের ইস্যু। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’

আরব বসন্তের শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নিশ্চয়ই মনে হয় না এ ধরনের কোনও কিছুর সুযোগ আছে। কারণ, আমরা একটি গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত আছে। আমরা ৭ জানুয়ারি নির্বাচন করবো। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখবো।’

রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে উত্তেজিত হয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের কেউ জানায়নি। এগুলো আপনাদের মিডিয়াতে আমরা শুনি। আমাদের কাছে কেউ এগুলো বলেনি।...আমরা চাই না কোনও ধরনের সমস্যায় কেউ আমাদের টেনে নিয়ে যাক। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছি। এছাড়া আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখছি। বাকি কিছু আমরা জানি না।’

কোনও সুপার পাওয়ার আমাদের ম্যানিপুলেট করবে– এমন ধরনের কোনও খবর আমাদের কাছে নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগেও হামলা, মামলা ও অগ্নিসন্ত্রাস ম্যানেজ করেছি। কিছু দুষ্ট লোক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার জন্য, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা এসব অপকর্ম করছে। বাংলাদেশের জনগণ এটি প্রতিহত করবে।’

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম