ভোট থেকে সরলেন ঢাকা সিটির ১৫ আসনের ২৬ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, দলটির প্রভাবশালী সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও আওয়ামী লীগের হাবিব হাসানসহ ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে ২৬ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করছেন। রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন।

ঢাকা মহনগরীর আসন থেকে যেসব প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা হলেন– ঢাকা-৪ আসন থেকে জাকের পার্টির মো. রবিউল ইসলাম, ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর ও স্বতন্ত্র কাজী মনিরুল ইসলাম, ঢাকা-৬ আসনের সাঈদ খোকনের স্ত্রী স্বতন্ত্র ফারহানা সাঈদ ও জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৭ আসনের জাকের পার্টির বিপ্লব চন্দ্র বনিক, ঢাকা-৮ আসনের জাকের পার্টির মো. নুরুল ইসলাম লিটন।

ঢাকা-৯ আসনের জাকের পার্টির মোহাম্মদ মফিজ উল্লাহ, জাসদের নিলাঞ্জনা রিফাত ও ইসলামী ঐক্যজোটের মো. লোকমান শেখ, ঢাকা-১০ আসনের জাকের পার্টির মো. হুমায়ুন কবীর, ঢাকা-১১ আসনের জাকের পার্টির মো. মাসুদ রানা, ঢাকা-১২ আসনের জাকের পার্টির হুমায়ুন কবীর, ঢাকা-১৩ আসনের জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা-১৪ আসনের জাকের পার্টির জাকির হোসেন, জাতীয় পার্টি (জেপি) শেখ শহীদুল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম।

ঢাকা-১৫ আসনের জাকের পার্টির হুমায়ুন কবীর, জাকের পার্টির মাইনুল ইসলাম, ঢাকা-১৬ আসনের জাকের পার্টির আমিনুল ইসলাম, ঢাকা-১৭ আসনের জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ও সালমা ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান ও সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার এবং ঢাকা-১৮ আসনে জাকের পার্টির মো. শরিফ হোসেন ও আওয়ামী লীগের হাবিব হাসান।

এদিকে জাতীয় পার্টি ঢাকা সিটির ১৫টি আসনের মধ্যে ৬টিতে দলীয় প্রার্থীদের প্রত্যাহ্যার করলেও বাকি ৯টি আসনে তাদের প্রার্থী রয়েছে। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য ঢাকা-৪ আসনের সৈয়দ আবু হোসেন বাবলাও রয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থীরা ঢাকার অন্য যে আসনগুলোতে রয়েছেন তারা হলেন–  ঢাকা-৭ আসনের মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা-৮ আসনের জুবের আলম খান, ঢাকা-৯ আসনের কাজী আবুল খায়ের, ঢাকা-১০ আসনের হাজী মো. শাহজাহান, ঢাকা-১১ আসনের শামীম আহমেদ, ঢাকা-১২ আসনের খোরশেদ আলম খুশু, ঢাকা-১৫ আসনের মো. সামসুল হক এবং ঢাকা-১৬ আসরের মো. আমানত হোসেন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক