চট্টগ্রামে বাসচাপায় মা-মেয়েসহ ৩ পথচারী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ১৩:৪২আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৮:২২

বাসচাপা

চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় একটি পিকনিকের বাসচাপায় মা ও মেয়েসহ তিন পথচারী নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলার ভাঙারাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- অসীম কুমার দের স্ত্রী সুমিতা রানী (২৮) ও মেয়ে সীমা রানী (৬) এবং আরেফা বেগম (৫০)। এ ঘটনায় সফিকুর রহমান নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) কেফায়াত উল্লাহ দুর্ঘটনার ব্ষিয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমএনএ ফ্যাশন লিমিটেডের পিকনিকের বাসটি একটি মোটরসাইকেলকে সাইড দিতে দিয়ে ওই তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি আটক এবং লাশ উদ্ধার করে। তবে বাসের ড্রাইভার পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/বিটি/এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম