মাঠে ৩৮৩ স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থীতে এগিয়ে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:২২

ভোটের মাঠে ৩৮৩ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে ২৭টি রাজনৈতিক দলের ১৫১৩ জন প্রার্থী লড়ছেন। সব মিলিয়ে ১৮৯৬ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একক রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির প্রার্থী সবচেয়ে বেশি, ২৬৫ জন। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা ২৬৪। 

রাজনৈতিক দলভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তথ্য প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী ২৬৩ জন। তবে দলটির একজন প্রার্থী উচ্চ আদালতে প্রার্থিতা ফেরত পাওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছে ২৬৪ জনে।

অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন, ইসলামী ঐক্যজোটের ৪২ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ২৯ জন, গণফোরামের ৯ জন, গণফ্রন্টের ২১ জন, জাকের পার্টির ২১ জন, জাতীয় পার্টির (জাপা) ২৬৫ জন, জাতীয় পার্টি-জেপির ১৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৬৪ জন, তৃণমূল বিএনপির ১৩৩ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বিকল্প ধারা বাংলাদেশের ১০ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৭ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৫ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ১৬ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১১ জন, বাংলাদেশ জাতীয় পার্টির ৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৪ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৫ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ৪৫ জন, বাংলাদেশ মুসলিম লীগের ৪ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ৬৩ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৬ জন এবং বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল) ৪ জন। 

ইসির তথ্য অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী সংখ্যা ৩৮২ জন। তবে উচ্চ আদালতে একজন স্বতন্ত্র প্রার্থী তার প্রার্থীতা ফিরে পাওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছে ৩৮৩ জনে।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম