যুব সমাজকে সংসদ, গণতন্ত্র ও জনপ্রতিনিধি বিষয়ে সচেতন করে তুলতে প্রথমবারের মতো কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) রোড শো’ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (০২ মার্চ) সকালে ঢাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সিপিএ চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদের উত্তর প্লাজায় এই রোড শোয়ের উদ্বোধন করা হয়। ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
রোড শো উদ্বোধনের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের স্পিকার জানান, কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের যুব সমাজকে তাদের নিজ নিজ দেশের পার্লামেন্ট, জনপ্রতিনিধি ও গণতন্ত্র সম্পর্কে সচেতন করে তুলতেই এই রোড শোয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীসহ অন্য বিভাগীয় শহরগুলোতেও সিপিএ রোড শো হবে। পরবর্তীতে সিপিএ’র অন্য সদস্য দেশগুলোতেও এ ধরনের রোড শোয়ের আয়োজন করা হবে।
/ইএইচএস/এফএস/








