সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেওয়া হবে না। দেশ অনেক আন্দোলন ও সংগ্রাম দেখেছে। কিন্তু সাংবাদিকদের কোনও সময় টার্গেট করা হয়নি। হামলাকারীরা সাংবাদিকদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় আমার দুঃখ প্রকাশের কোনও ভাষা নেই।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে হামলার শিকার আহত সাংবাদিকরা। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা করেন। অনুষ্ঠানের শুরুতে আহত সাংবাদিকদের খোঁজ-খবর নেন তিনি।

ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িত তারা পার পাবে না। ’

আহত সাংবাদিকদের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির বাড়ি, জাজেস কোয়ার্টার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে। এর আগে প্রধান বিচারপতির বাড়িতে হামলার কোনও নজির নেই।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন আওয়ামী লীগ সভাপতি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন– একাত্তর টিভির প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু এবং একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ। এ সময় বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের বক্তব্যের ওপর ভিত্তি করে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

/ইউআই/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম