‘নির্বাচন ঘিরে নাশকতার কোনও তথ্য নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৩, ২১:২২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২১:২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাশকতার কোনও তথ্য নেই। ভোটের দিনও নাশকতার কোনও তথ্য নেই আই্ন শৃঙ্খলা বাহিনীর হাতে। তবে গুপ্তহত্যা বা টার্গেট কিলিং প্রতিরোধে গোয়েন্দারা সতর্ক রয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সবসময় নাশকতা করে আসছে। নাশকতা দিয়েই তাদের জন্ম। কাজেই তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনীও সজাগ রয়েছে। একইসঙ্গে তাদের নাশকতা প্রতিরোধে কাজ করছে গোয়েন্দারা। তবে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আগাম সতর্কতা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচন যেন না হয় এবং নির্বাচনে যেন কেউ অংশগ্রহণ না করে সে ধরনের প্রচারণা শুরু করেছে বিএনপি। তারা ভাঙচুর করছে, মানুষ হত্যা করছে। দেশের ও দেশের মানুষের সম্পদ বিনষ্ট করছে। হরতাল-অবরোধ কতকিছুই করে যাচ্ছে। কিন্তু মানুষ কোনও কিছুতেই অ্যাটেনশন দিচ্ছে না। তিনি বলেন, একটা সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। সারাদেশে নির্বাচনমুখী উৎসবের আমেজ। কাজেই একটা সুন্দর নির্বাচন হবে, এটাই আমরা আশা করি। কেউ বললো নির্বাচন করতে দেবে না, তাতেই দেশের জনগণ বসে থাকবে না।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম