নির্বাচনে থাকছে ২০০ বিদেশি পর্যবেক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৯:২৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:৫১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় দুইশ’ বিদেশি পর্যবেক্ষক থাকছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, বুধবার (৩ জানুয়ারি) বিকাল পর্যন্ত ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক এবং ৫৯ জন হলেন গণমাধ্যমকর্মী। আরও কিছু বিদেশি পর্যবেক্ষকের আবেদন প্রক্রিয়াধীন  রয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ২০০-এর বেশি হবে বলে প্রত্যাশা করেন তিনি।

ইসির জনসংযোগ শাখা জানায়, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন—ইউরোপীয় ইউনিয়নের চার জন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআই’র ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরামের (এসএডিএফ) ছয় জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার দুই জন, মুসলিম কমিশন নেপালের দুই জন, যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসির একজন, আফ্রিকা হাউজ লন্ডনের দুই জন, বি স্ট্র্যাটেজিক পার্টনার’র (ব্রিটিশ) একজন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অর্গানাইজেশনের (জাপান) একজন, মুতাশ ক্রিয়েট রিসার্চের (জাপান) একজন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) একজন, শ্রীলঙ্কার মেম্বার অব পার্লামেন্টের একজন, অস্ট্রেলিয়ান এক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরাম যুক্তরাষ্ট্রের একজন নাগরিক।

এছাড়াও জাপানের এক নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেকটোরাল লিং-এর তিন জন, ব্রিটিশ হাইকমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অর্গানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ড’র একজন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসের দুই জন, আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটিজিস’র একজন, আমেরিকার একজন ব্যবসায়ী, অ্যাম্বাসি অব জাপানের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের দুই জন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকা’র একজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের পাঁচ জন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভ’র তিন জন, মালয়েশিয়ার তিন বিশিষ্ট জন, দ্য গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি’র তিন আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেডের নরওয়ের এক জন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটির একজন ইরাকি, একজন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজনও সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

এদিকে ৫৯ জন সাংবাদিকদের মধ্যে রয়েছেন—আমেরিকার একজন, ইইউ রিপোর্টার একজন ব্রিটিশ, জার্মানির জুঙ্গে ফ্রেইহেট’র একজন, দ্য দিল্লি টেলিভিশন লিমিটেডের দুই জন, জাপানের দ্য ইয়োমিরি সিমবানের একজন, ভারতের আজকালের একজন, জাপানের কিওডু নিউজের একজন, ভারতের দ্য অ্যাসোসিয়েট প্রেসের তিন জন, ভারতের দ্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার দুই জন, জার্মানির এআরডি জার্মান রেডিও’র দুজন ও ভারতের আনন্দ বাজার পত্রিকার একজন।

এছাড়াও জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন)-এর পাঁচ জন, নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডের একজন, ভারতের ডিএসটিভি দার্জিলিং-এর একজন, উত্তরবঙ্গ সংবাদের একজন, দ্য টেলিগ্রাফের একজন, এএনআই’র একজন, এবিপি নিউজের দুই জন, আজকাল পাবলিশার্স লিমিটেডের একজন, এবিপি নেটওয়ার্কের দুজন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেডর একজন ও জি মিডিয়ার দুজন, বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) চার জন, এরাইজ নিউজের এক ব্রিটিশ, ফ্রান্সের প্যারিস লা মন্ডে’র একজন, সুইডিশ রেডিও’র একজন, এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) সাত জন, রয়টার্সের দুই ভারতীয়, আল জাজিরার এক ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের একজন, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দুই ভারতীয়, এআরডি জার্মান টিভির এক ভারতীয়, কলকাতার সংবাদ প্রতিদিনের একজন, দ্য ওয়াল কলকাতা’র একজন, ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বেলজিয়ান একজন সাংবাদিকদের ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি। এদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে।

এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৯৭০ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম