দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জন সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার পর সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।
বুধবার সকাল ১০টা ৮ মিনিটে শপথকক্ষে প্রবেশ করেন সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
এর আগে শপথ নেওয়ার জন্য নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন।
বৃধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ শুরু হবে।
এদিন শপথবাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের ২২২ জন। স্বতন্ত্র সংসদ সদস্যরা বেলা ১১টায় এবং জাতীয় পার্টির সদস্যরা দুপুর ১২টায় শপথ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছে।
নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।









