রাষ্ট্রদ্রোহের মামলায় খালেদার সময়ের আবেদন মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১২:০০আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১২:০২

খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামি ১০ এপ্রিল এ মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
এর আগে খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সময়ের আবেদন করেন। আর  মামলার বাদী মমতাজ উদ্দিন মেহেদীর আইনজীবীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন,‘এ মামলায় আদালতের সমন পেয়ে খালেদা জিয়ার পক্ষে আমরা হাজির হয়েছি। শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ আদালতে আসতে পারেননি। ধার্য করা পরবর্তী তারিখে অবশ্যই তিনি আদালতে আসবেন।’
মামলার বাদী আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী আদালতকে বলেন, ‘আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একটি আবেদন করেছি।’
বেলা ১১টা পাঁচ মিনিটে শুরু হওয়া শুনানি শেষে বিচারক বলেন, মামলার পরবর্তী তারিখে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাদীর আবেদনটি নথির সঙ্গে সংযুক্ত থাকবে।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এক আইনজীবীর করা রাষ্ট্রদ্রোহের মামলা আমলে নিয়ে গত ২৫ জানুয়ারি সমন জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। আজ তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম