নতুন মন্ত্রিসভায় ‘পদোন্নতি’ পাচ্ছেন যারা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ২১:৫৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২২:১৮

বর্তমান মন্ত্রিসভার ৪৫ সদস্যের মধ্যে প্রতিমন্ত্রী ছিলেন ১৯ জন এবং উপমন্ত্রী তিন জন। এদের মধ্যে তিন জন পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন। তারা হলেন, বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৭। 

তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তা জানা যায়নি। সচিব জানান, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা বৃহস্পতিবার শপথ নেওয়ার পর জানা যাবে। 

এ বিষয়ে জানতে চাইলে ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হ্যাঁ, আমি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছি। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছি।’

চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সততা ও কর্মনিষ্ঠার পুরস্কার হিসেবে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ দেওয়ার জন্য আমি ডাক পেয়েছি। সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পাবলিক টয়লেটের মান উন্নয়নে নীতিমালার খসড়া অনুমোদন 
রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
জ্বালানি সাশ্রয়ে জরুরি প্রয়োজন ছাড়া সশরীরে সরকারি সভা পরিহারের নির্দেশ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম