জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের বিবৃতির প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৪, ২১:০১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২১:৫৪

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার গত ৮ জানুয়ারি বাংলাদেশ নিয়ে যে বিবৃতি প্রচার করেছেন, সেটির কড়া প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাতিসংঘ  হাইকমিশনারের বিবৃতি তাদের নজরে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে হাইকমিশনারের যে ম্যান্ডেট রয়েছে, তার বাইরে গিয়ে তিনি কাজ করেছেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে রাজনীতিকরণের মাধ্যমে তিনি বিবৃতিতে বাস্তবতার ভুল ব্যাখ্যা দিয়েছেন এবং তার মূল্যায়ন পক্ষপাতিত্বমূলক।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য ৭ জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সরকার  দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ছিল। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং বিভিন্ন বিদেশি পর্যবেক্ষক এ বিষয়ে তাদের পর্যবেক্ষণ দিয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘নির্বাচনে সহিংসতা হয়েছে এবং অনিয়ম হয়েছে’—এই দাবিটি সে কারণে সম্পূর্ণ পক্ষপাতমূলক এবং ভুল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বাংলাদেশ যেকোনও ধরনের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং যেকোনও ধরনের ন্যায্য উদ্বেগ সংশোধনের জন্য তৈরি রয়েছে। জাতিসংঘ এবং এর মানবাধিকার মেকানিজমের সঙ্গে বাংলাদেশ ভবিষ্যতে অব্যাহতভাবে কাজ করবে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম