নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৭:০২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারে সব মিলিয়ে পঞ্চমবার ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নেতৃত্বে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এসময় বিভাগের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা (ছবি: ফোকাস বাংলা)

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন এই মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসলো আজ। যদিও এর আগে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন।

প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদ বিভাগের শুভেচ্ছা (ছবি: ফোকাস বাংলা)

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম