দেশে বিডিএস কার্যক্রম পুরোদমে চলমান: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ২০:০৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২০:০৮

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, দেশে বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) কার্যক্রম পুরোদমে চলমান।

রবিবার (২১ জানুয়ারি) ঢাকার সাভারে অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআই) মসজিদ সংলগ্ন মাঠে যৌথ ক্যাম্পে, আয়োজিত ১৩৪তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর (ডিএলআরএস) এ আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, ‘বিডিএস’র আওতাভুক্ত ইডিএলএমএস প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই উপজেলায় ডিজিটাল জরিপের কন্ট্রোল পয়েন্ট অর্থাৎ পার্মানেন্ট ক্যাডাস্ট্রাল সার্ভে মার্ক/পাকা পিলার (পিসিএসএম পিলার) স্থাপনের স্থান নির্বাচন ও পিলার স্থাপনের কাজ চলছে।’

তিনি বলেন, ‘মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে কন্ট্রোল-পয়েন্ট সিলেকশন কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম ও ধামরাইয়ে স্থান নির্বাচন এ সপ্তাহে শেষ হবে। রাজশাহী ও কুষ্টিয়ায় বিডিএস কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহে। আগামী মাসের শেষ নাগাদ সারা দেশের নির্বাচিত এলাকায় স্যাটেলাইট, ড্রোন ও অন্যান্য ফোর্থ জেনারেশন প্রযুক্তি ব্যবহার করে প্লট-টু-প্লট জরিপের মাধ্যমে বিডিএস ম্যাপ তৈরির কাজ শুরু হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ‘মানুষের ভূমির ওপর ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য আমি কাজ করে যাবো। আমাদের অন্য একটি প্রকল্পের মাধ্যমে ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপ তৈরি করা হচ্ছে। এর ফলে কৃষিজমি, জলাভূমি, পাহাড় ও বনভূমি রক্ষাসহ জমির পরিকল্পিত ব্যবহার সম্ভব হবে।’

অনুষ্ঠানে ভূমি সচিব খলিলুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘নাগরিকদের সুষ্ঠু ভূমি সেবা দিতে এ ধরণের যৌথ প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ও পুলিশ ক্যাডার এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫৬ জন কর্মকর্তাকে নিয়ে আয়োজিত ৫১ দিনের এই কোর্সটি আগামী মার্চে শেষ হওয়ার কথা রয়েছে।

বিডিএস বাস্তবায়িত হলে ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠাসহ অটোমেশন ব্যবস্থার প্রবর্তন হবে। মৌজা-ম্যাপ ও রেকর্ডের মধ্যে লিংকেজ প্রতিষ্ঠার ফলে ভূমির মালিকরা সহজেই অনলাইনের মাধ্যমে রেকর্ড ও প্লট দেখার সুযোগ পাবেন। ভূমি জরিপ ও ব্যবস্থাপনায় স্বছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। বিডিএস কার্যক্রমে একইসঙ্গে অনলাইনে মৌজা ম্যাপ ও খতিয়ান পাওয়া যাবে। ১৫ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্ট দাগ সংশোধনের নকশাসহ খতিয়ান তৈরি হবে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী