ময়মনসিংহ সিটি করপোরেশনে ভোটের তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:২১

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। 

সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি আরও জানান, এসব নির্বাচন ছাড়াও ৯ মার্চ তিন থেকে চারটা পৌরসভায় নির্বাচন হবে। এসব পৌরসভায়ও ইভিএমে ভোটগ্রহণ হবে। এ ছাড়াও উপজেলা ও জেলা পরিষদে উপনির্বাচন হবে। এর বাইরেও মৃত্যুজনিত কারণে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের ভোটগ্রহণ করা হবে। বাকি নির্বাচনগুলো ব্যালট পেপারের মাধ্যমে করা হবে। আনুষ্ঠানিক তফসিল দিলে আরও বিস্তারিত জানা যাবে।

ইসি আনিছুর বলেন, উপজেলা পরিষদ নির্বাচন আমরা এখনও পর্যালোচনা করছি এবং দেখছি। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং ১২ মার্চ শেষ হবে। আবার ১০ বা ১১ মার্চ থেকে রোজা শুরু হবে। এসব বিষয় বিবেচনা করতে হচ্ছে।

তিনি জানান, উপজেলা পরিষদের প্রথম ধাপে যেই নির্বাচনগুলো করতে হবে, সেগুলো ৩০ এপ্রিলের মধ্যে কিছু হবে। বাকিগুলো কয়েকটা ধাপে মে মাসে করা হবে। কারণ, জুন মাসে আবার এইচএসসি পরীক্ষা। এ জন্য আমরা এই সময়টাকে কাজে লাগাতে চাই। উপজেলার যেই তালিকগুলো আমরা পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করছি।

ঈদের আগে উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, ‘তবে ৩০ এপ্রিলের মধ্যেই কিছু সংখ্যক নির্বাচন করবো। প্রায় ১০০ উপজেলার নির্বাচনের জন্য এই সপ্তাহেই সিদ্ধান্ত হতে পারে।’

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সংরক্ষিত আসনের ভোট নিয়ে যাচাই-বাছাই হচ্ছে। সহসাই হয়ে যাবে। যেহেতু আইনের বাধ্যবাধকতা আছে, সংসদ নির্বাচনের এক মাসের মধ্যে করতে হয়।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
ঢাকার দুই সিটির নির্বাচন: দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদিব!
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের