৩০ জানুয়ারি বাংলাদেশে আসছেন সৌদি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৪, ২০:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২০:২৮

তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের মজলিশে শুরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ আল শেখ। আগামী ৩০ জানুয়ারি তিনি বাংলাদেশে আসবেন। বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ বিষয়টি নিশ্চিত করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সৌদি স্পিকার সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাত করবেন।

সৌদি স্পিকার সফরের দ্বিতীয় দিন ৩১ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ পরিদর্শন করবেন। ওইদিন সৌদি স্পিকারের সম্মানে বাংলাদেশের স্পিকার একটি ডিনারের আয়োজন করবেন। তিনদিনের সফর শেষে তিনি ১ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন। সৌদি স্পিকারের সাথে দেশটির পার্লামেন্টের দুইজন প্রভাবশালী সংসদ সদস্যও থাকবেন বলে জানা গেছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সৌদি যুবরাজকে সংহতিপত্র দিয়েছেন তারেক রহমান, পাশে থাকার অঙ্গীকার
প্রবাসী কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ বিশ হাজার টাকায় সৌদি আরব থেকে ঢাকা ফেরার সুযোগ 
খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহর শোক
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের