বাধার মুখে স্মারকলিপি দিতে পারেননি ইবতেদায়ি শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৬, ০০:৩৪আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০০:৩৪

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতিজাতীয় বেতন স্কেলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্ত না করায় গত ২৩ দিন ধরে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কোনও আশ্বাস না পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে যাত্রা শুরু করেন তারা।
তবে সচিবালয় গেটের দিকে প্রবেশের আগেই পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। পরে হাইকোর্টের সামনে রাস্তার ওপরে শুয়ে পড়েন তারা। এরপর আবার ফিরে আসেন প্রেসক্লাবে। দাবি মেনে নিতে স্লোগান দিতে থাকেন।
এ সময় ইবতেদায়ি মাদ্রাসা সমিতির প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তব্যরত প্রশাসনের লোকজন আমাদেরকে আজ স্মারকলিপি দিতে নিষেধ করেছেন। আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি তাই নিষেধ অমান্য করিনি। আশা করি আমাদের দাবি তিনি মেনে নেবেন।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমিতির প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মওলানা নজরুল ইসলাম হিরন, মওলানা শাহজাহান, তাজুল ইসলাম, আনিসুল হক, ইনতাজবিন হাকিম, রেজাউল করিম, সরদার কামাল প্রমুখ।

/আরএআর /এএইচ/

/আপ-এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক