রুবলে অর্থ পরিশোধ নিয়ে ঢাকা-মস্কো আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯

মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে অর্থ বিনিময়ে সমস্যা তৈরি হওয়ায় রুবল বিনিময় করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও ওই দেশের রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।

বুধবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রী জানান যে ডুয়াল কারেন্সিতে বিনিময় করার বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি। ভারত, চীনের সঙ্গে আলোচনা হচ্ছে। ভারতের সঙ্গে আমরা শুরুও করেছি। রুবলের বিনিময়ে বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় শুরু করতে পারলে একটি মুদ্রার ওপর আমাদের নির্ভরশীলতা কমবে। এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে।

রাশিয়ার সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক এখনও সই হয়নি। এগুলোর বিষয়ে আগে আলোচনা শুরু হয়েছিল। তথ্য ও যোগাযোগের ওপর একটি সমঝোতা স্মারক সই এর বিষয়ে আমরা অনেকদূর এগিয়েছি বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, রাশিয়া আমাদের দেশ থেকে অনেক কিছু আমদানি করে, যেমন তৈরি পোশাক ও পাট। আমারও রাশিয়া থেকে গমসহ অন্যান্য জিনিস আমদানি করি। আমাদের বাণিজ্যিক বাস্কেট বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম