বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি উদ্যোক্তাদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭

বাংলাদেশ ও সৌদি আরব নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, সুনীল অর্থনীতি, জীববৈচিত্র্য এবং এসডিজি অর্জনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে বিভিন্ন খাতে আরও বিনিয়োগ বাড়াতে সৌদি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌদি আরবের সূরা কাউন্সিলরের স্পিকার ড.আব্দুল্লাহ মো. ইব্রাহিম আল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে দু’পক্ষই একই মত দেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে আরও বিনিয়োগ বাড়াতে সৌদি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

বৈঠকে রাষ্ট্রপ্রধান বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার।দুই দেশের মধ্যকার ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধনও সুদৃঢ়।’

তিনি বলেন, ‘সৌদি আরবের মক্কা ও মদিনা বাংলাদেশের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান।’

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

সৌদি আরবকে বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।’

রাষ্ট্রপতি আশা করেন, ভবিষ্যতে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি জোর সমর্থন জানায় এবং গাজায় ইসরাইয়েলি হামলার তীব্র নিন্দা জানায়।’

রাষ্ট্রপতি মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করেন।

সৌদি আরবের সূরা কাউন্সিলরের স্পিকার জানান, সৌদি সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে খুবই গুরুত্ব দেয়।

এসময় প্রতিনিধি দল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম