অস্ত্রের লাইসেন্সের আবেদন করা যাবে ঘরে বসেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন আমরা ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে মন্ত্রণালয়ে বসেই সব কিছু জানতে পারবো। আবেদনকারীরা ঘরে বসেই আর্মসের লাইসেন্স ও নবায়নের জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, তখন সাংবাদিকরা জানতে চাইতেন, সারা দেশে মোট কত অস্ত্রের লাইসেন্স আছে। কয়টা নতুন দেওয়া হয়েছে। কিন্তু আমি কোনও উত্তর দিতে পারতাম না। তখন ডিসির কাছে ফোন করে জানতে হতো, কয়টা আবেদন পেন্ডিং আছে। কয়টা দিয়েছেন। সবগুলো নিয়েই তাদের ইনফরমেশন ছাড়া আমরা কিছু বলতে পারতাম না। এটা আমার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। কীভাবে কী করা যায়। এখন আবেদনকারীরা ঘরে বসেই আর্মসের লাইসেন্স ও নবায়নের জন্য আবেদন করতে পারবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অস্ত্রের লাইসেন্সটা ছিল বিরাট একটা বইয়ের মতো। প্রথম অবস্থায় একটা বই দেওয়া হতো। এটার মধ্যে সিল মেরে দেওয়া হতো। রিনিউ হলেও এটা করা হতো। এসব সমস্যা সমাধানের জন্য আজ যে সিস্টেমটা চালু হতে যাচ্ছে— সেটা চালু হলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। প্রথমে চট্টগ্রাম থেকে একজন নিয়ে আসলেন একটা স্মার্ট  কার্ড। তখন মনে করলাম, এটা তো খুব ভালো সিস্টেম। তখন আমাদের মন্ত্রণালয়কে বললাম— দেখুন,  এটা কী করা যায়। যদিও দেরি হয়েছে, তারপরও আমরা শুরু করেছি। এটা প্রয়োজন ছিল।’

তিনি বলেন, ‘দেশে কতটা আর্মস আছে, কী ধরনের আর্মস আছে, কী ধরনের আর্মস আমদানি হচ্ছে। কার কাছে এসব থাকছে। এখন আমরা এখানে বসেই জানতে পারবো— টোটাল আর্মস লাইসেন্সধারী কতজন। ডিলারদের কাছে কত আর্মস ও অ্যামুনেশন আছে। সবগুলো বিষয়ে জানার জন্য সেই উপায়টা এখন বের হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন এটা আবেদনকারীদের জন্য অনেক সহজ হয়ে গেছে। নবায়নের জন্য হোক, আর নতুন লাইসেন্সের জন্য হোক। সুন্দর সিস্টেম চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করবেন। এটা যে কতখানি যুগান্তকারী পদক্ষেপ ছিল এবং এ সিন্ধান্তটা কতখানি যুগোপযোগী ছিল, সেটা আমরা এখন বুঝতে পারছি। তিনি ডিজিটাল বাংলাদেশের যে রূপরেখা দিয়েছিলেন— সেটা আমরা পালন করে যাচ্ছি বলেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। আজকে আবার তিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে পারবো।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানসহ পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম