দেশব্যাপী শুরু হচ্ছে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৬, ০৯:১৭আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০৯:১৭

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৬ আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনটি গ্রুপে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে ১৫, ১৬, ১৮ ও ১৯ মার্চ,  জেলা পর্যায়ে ২২ মার্চ,  ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগীয় পর্যায়ে ২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ৩১ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দেশের সব উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৩টি গ্রুপে (৬ষ্ঠ-৮ম, ৯ম-১০ম, ১১শ’-১২শ’ ও সমমান) নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ৭ ও ৮ মার্চ ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে এ প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত প্রতিযোগীদের নামের তালিকা শিক্ষা অফিস-ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ১০ মার্চ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠাতে হবে।
পর্যায়ক্রমে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রতি ধাপে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। জাতীয় পর্যায়ে সেরা ১২ জনকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কৃত করবেন বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।

একজন শিক্ষার্থী সর্বাধিক ৩টি বিষয়ে অংশ নিতে পারবে। তবে ২০১৬ সালের এস.এস.সি. ও এইচ.এস.সি. পরীক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

২০১৩ সাল থেকে মন্ত্রণালয় দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সূত্র: বাসস।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম