বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে যাবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৫

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসানসহ মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার প্রধান ও  ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন রমজানে সব নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর জন্য অর্থ, খাদ্য, কৃষি ও শিল্প মন্ত্রণালয়কেও সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর অংশ হিসেবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি নিত্যপণ্যের শুল্কহার কমানোর প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর এই চার পণ্যের শুল্কহার কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার প্রধানদের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরে শুল্ক কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন ৮ ফেব্রুয়ারির মধ্যেই জারি হয়ে যাবে। ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ে আসার আগেই এই চার পণ্যের শুল্ক কমানো সংক্রান্ত অর্ডার (প্রজ্ঞাপন) হয়ে যাবে বলে আশা করছি।

চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ও সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই সচিবালয়ে আসছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে অন্যান্য মন্ত্রণালয়ও পরিদর্শন করবেন তিনি।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম