ফেসবুকে প্রতারণা: রাজধানীতে ১২ বিদেশিসহ আটক ১৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৬, ১৪:১৭আপডেট : ০৪ মার্চ ২০১৬, ২১:১৮

১২ বিদেশিসহ ১৪ জন আটক

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ১২ বিদেশিসহ ১৪ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ এবং ডলার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

গ্রেফতারকৃত ১২ বিদেশি নাগরিকের মধ্যে ৮ জন নাইজেরিয়ান, একজন কঙ্গোর ও ৩ জন ক্যামেরুনের। বাকি দু’জন বাংলাদেশি। গ্রেফতারকৃতরা হলেন- নাইজেরিয়ান নাগরিক আইব্যা (৩০), কেসি (৩০), অ্যাডউইন (৩৫), ইমনোয়ার (৩৩), কসমডস আলকুজমুজিন ওকিউলিজি (৫১), জোসোয়া (২৭), ইব্রাহিম (২৭), জাসোনামা (৪১), ক্যামেরুনের নাগরিক ওসমান (২৯), সানজো (৩৬), আনট প্রিজো (৪২) ও কঙ্গোর নাগরিক বিসেন্স (২৯)। বাংলাদেশের নাগরিকরা হলেন নিকুঞ্জ-২ এলাকার মামুন মোকারম (৩৮) ও সুলতান মাহমুদ (২৬)।

র‌্যাব-১ এর অধিনায়ক জানান, অপরাধীরা খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানের মহিলা চাকরিজীবী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের একজন নারী চিকিৎসক, রাঙ্গামাটির একজন প্রাইমারি স্কুলশিক্ষিকাসহ অনেকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে সখ্য গড়ে তোলেন। এই সম্পর্ক আরও বিশ্বাসযোগ্য করার জন্য তারা হোয়াটস অ্যাপ, ভাইবার, ট্যাংগো এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগে কর্মরত নারী চিকিৎসকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরে বিদেশি নাগরিকদের স্কট মুরি নামে এক ব্যক্তি লন্ডন থেকে কিছু উপহার সামগ্রী বিমানযোগে ঢাকা পাঠিয়েছেন বলে তাকে জানান। বিমানবন্দর থেকে ওই পার্সেলটি খালাস করতে আনুষাঙ্গিক ব্যয় হবে ৬০ হাজার টাকা। এর পরিপ্রেক্ষিতে ভিকটিমকে একটি ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে টাকা পাঠানোর অনুরোধ করে প্রতারক চক্রের ওই বিদেশি সদস্য।

কথা অনুযায়ী ভিকটিম ওই ব্যাংক অ্যাকাউন্টে খুলনা থেকে ৬০ হাজার টাকা পাঠান। এরপর তার এক পরিচিত ব্যক্তিকে শাহজালাল বিমানবন্দরে পাঠিয়ে দেন পার্সেলটি গ্রহণ করতে। কিন্তু বিমানবন্দরের কাস্টমস শাখায় যোগাযোগ করে এ সংক্রান্ত পার্সেলের কোনও হদিস পাননি ওই ব্যক্তি। পরে প্রতারণার বিষয়টি টের পেয়ে তিনি র‌্যাবে অভিযোগ করেন। র‌্যাব বিষয়টি তদন্ত করে দেখতে পায়, ওই চক্রটি আরও অনেকের সঙ্গেই এভাবে প্রতারণা করেছে।

 

ছবি: নাসিরুল ইসলাম

/এআরআর/এসটি//জেইউ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম