আমরা ধৈর্য ধরবো কিন্তু কতটুকু, মিয়ানমার ইস্যুতে সংসদে চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৩

মিয়ানমারের সংঘাত ইস্যুতে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। সরকারের ধৈর্য ধরার প্রসঙ্গ তুলে চুন্নু বলেন, ‘আমরা ধৈর্য ধরবো ঠিক আছে। কিন্তু ধৈর্য আমরা কতটুকু ধরবো! তিনি বলেন, ‘আমরা যদি কার্যকর কোনও কূটনৈতিক পদক্ষেপ ইমিডিয়েট না নিই, তাহলে আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে যাবে।’

বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

মুজিবুল হক বলেন, ‘মিয়ানমারে সংঘাত চলছে। আমাদের এরকমই অবস্থা যে ওখান থেকে গুলি এসে আমাদের দুই জন কিন্তু মারা গেছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৬৪ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছেন। তারা সারেন্ডার করেছেন, তারা আমাদের বিজিবির তত্ত্বাবধানে আছেন। প্রশ্ন হলো, আরাকানিদের সঙ্গে যুদ্ধটা যেভাবে শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে এটি অনেক লম্বা হবে। যদি তাই হয়, তাহলে যে ১২ লাখ রোহিঙ্গা (বাংলাদেশে) আছে, তাদের ব্যাক করানোর বিষয়টি অনেকটা অনিশ্চিত অবস্থায় পড়বে।’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ একটা উদ্বেগের মধ্যে আছে। কারণ, এখানে যুদ্ধের যে অবস্থা... আমরা ধৈর্য ধরবো ঠিক আছে, কিন্তু ধৈর্য আমরা কতটুকু ধরবো এবং আমরা কী কী পদক্ষেপ নিয়েছি। আমার মনে হয়, ধৈর্য তো ধরবোই, কিন্তু আমরা যদি কার্যকর কোনও কূটনৈতিক পদক্ষেপ ইমিডিয়েট না নিই—তাহলে আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে যাবে। কারণ যেভাবে সেখানে যুদ্ধ হচ্ছে, দেখা যাবে এভাবে লোক আসবে যে আমরা পুশব্যাক করেও পারবো না, অবস্থাটা এরকম হবে।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নিই—তাহলে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করবে। জাতি বা দেশের মানুষ একটা উদ্বেগের মধ্যে আছে। যেহেতু সংসদ জাতির সব কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং যেহেতু আমরা প্রজাতন্ত্রের মালিকের পক্ষের প্রতিনিধি, এখানে দেশের মানুষের জানার অধিকার আছে কীভাবে আমরা এটি মোকাবিলা করছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো—বর্ডারের যে অবস্থা তার ওপর সার্বিক একটি ব্যাখ্যা ৩০০ বিধিতে জাতিকে যেন অবহিত করেন, সেই দাবি জানাচ্ছি।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম