দুদক পেলো নতুন সচিব, আগেরজনকে মন্ত্রণালয়ে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:১১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীন এনডিসিকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে দুদকের সচিব মো. মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলির আদেশ জারি করেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

দুই সচিবের বদলি ও পদায়নে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) পক্ষ থেকে নতুন সচিবকে অভিনন্দন জানানো হয়। ডুসার সভাপতি মশিউর রহমান ও সেক্রেটারি সৈয়দ নজরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, নতুন সচিব খোরশেদা ইয়াসমিন জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং কল্যাণ রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায় দুর্নীতি নামক বিষবৃক্ষের মূলোৎপাটনে দুদকের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে ডুসা বিশ্বাস করে।

তিনি আরও বলেন, দুদকের বর্তমান ও বিদায়ী সচিব মাহবুব হোসেন দুদক সচিব হিসেবে দুদক কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দুদকের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ডুসার প্রথম প্রধান উপদেষ্টা হিসেবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সদস্যদের কল্যাণে যে ভূমিকা রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।

/জেইউ/এফআর/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম