ভারতের বাণিজ্যমন্ত্রীর কাছে যে আশ্বাস পেলেন হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৮

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিল্লিতে এই বৈঠক হয়। সেখানে ভারতের বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য তার দেশ ‘প্রতিশ্রুতিবদ্ধ’। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ঠিক রাখারও আশ্বাস দেন তিনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাছান মাহমুদ বৈঠকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার নতুন যাত্রা শুরু করেছে। এর অন্যতম অগ্রাধিকার হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকা। রমজান মাসে ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ থাকার অনুরোধ করেন মন্ত্রী।

পীযূষ গোয়েল জানান, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য বাংলাদেশের অনুরোধ রক্ষা করার বিষয়েও আশ্বস্ত করেন ভারতীয় মন্ত্রী।

হাছান মাহমুদ জানান, রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা হচ্ছে। 

ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য নিয়মিত বাণিজ্যমন্ত্রী ও কর্মকর্তা পর্যায়ের বৈঠকের বিষয়টি নিয়েও দুই মন্ত্রী আলোচনা করেন।

এদিকে কলকাতায় শুক্রবার রাতে একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। আজ রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম