গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা বাড়ছে ৪ গুণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৩

এতদিন গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা ছিল ৭৫ হাজার টাকা। সেটি বাড়িয়ে তিন লাখ টাকা করতে যাচ্ছে সরকার।

রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে গ্রাম আদালত সংশোধন আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে বিকাল সাড়ে ৩টায় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এখন থেকে দুইপক্ষের চার জনের উপস্থিতিতে গ্রাম আদালতের সভাপতি সিদ্ধান্ত নিতে পারবেন। আগে এটা পরিষ্কার ছিল না।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘গত বছর এই আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিন্তু এটি সংসদে উপস্থাপন না হওয়ায় এবং নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায় নতুন মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। মন্ত্রিসভা এটিকে চূড়ান্ত অনুমোদন করে দিয়েছে।’

এর আগে এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি 
জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় 
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম