নিকট ভবিষ্যতে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫

নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগদান উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রওনা হবেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত এখন নির্বাচনমুখী। আগামী এপ্রিল-মে’র দিকে তাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ভারতে নতুন সরকার গঠিত হবে। তারা নির্বাচন নিয়েই ব্যস্ত। অবশ্যই নিকট ভবিষ্যতে ভারতে আমাদের প্রধানমন্ত্রীর সফর হবে।’

রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা ঝুঁকি

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া মিয়ানমারে যে চলমান সমস্যা সেটির কারণে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা বিষয়টি আসতে পারে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বনেতৃবৃন্দের কাছে মিয়ানমার থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের মিয়ানমার যাতে পূর্ণ অধিকার দিয়ে ফিরিয়ে নিয়ে যায় সেই প্রসঙ্গটি উপস্থাপন করবো।’

মুহাম্মদ ইউনূস

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্রমন্ত্রীকে। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি আপনার (সাংবাদিক) কাছে আমি প্রথম শুনলাম উনি কী মন্তব্য করেছেন। শোনা কথার ওপর মন্তব্য করা অনুচিত। আমি নিজে দেখে, পড়ে, জেনে এটি নিয়ে মন্তব্য করা উচিত। তবে এটুকু বলতে পারি, সেটি হচ্ছে মুহাম্মদ ইউনূস সাহেবের যে বিচার হচ্ছে সেটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে এবং তিনি আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আবার জামিনও পেয়েছেন।’

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম