স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ড. ওয়াজেদ মিয়া তরুণ প্রজন্মের কাছে একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। তরুণরা ওয়াজেদ মিয়ার আত্মজীবনীসহ অন্য বইগুলো পড়লে বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় থেকেই ড. ওয়াজেদ মিয়া ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হন৷ স্বাধীনতা সংগ্রামসহ পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়ার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক পরমাণু বিজ্ঞানীকে পেয়ে পীরগঞ্জবাসী গর্বিত।

স্পিকার বলেন, রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ড. ওয়াজেদের নামে রংপুরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়ার আদর্শ ও দর্শন বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। 

এরপূর্বে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন।

পরবর্তী সময়ে তিনি পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খালাশপীর দারুলহুদা মাদ্রাসা প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। এসময় তিনি বলেন, পীরগঞ্জের জনগণ তার উপর আস্থা রেখে ভোট দিয়েছেন বলেই তিনি এ অঞ্চলের জনগণকে সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত পাঁচ বছরের মতো আগামী দিনগুলোতেও উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকবে।

তিনি এসময় ৫ নম্বর মদনখালী ইউনিয়ন, ৬ নম্বর টুকুরিয়া ইউনিয়ন এবং ৮ নম্বর রায়পুর ইউনিয়নের শীতার্তদের মাঝে ৯০০ কম্বল বিতরণ করেন।

রংপুর জেলার জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, ৫ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, ৫ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান নুর মো. মঞ্জু, উপজেলা প্রশাসনের সদস্যরা, স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম