কার্ড জালিয়াতি: ২৬ হাজার ডলার নিয়ে পালিয়েছে দুই বিদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ১৪:৩৬আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৪:৩৬

এটিএম বুথে জালিয়াতি

ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতি করে ২৬ হাজার ডলার আত্মসাৎ করে দুই বিদেশি বাংলাদেশ থেকে পালিয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম একথা জানিয়েছেন।

রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদের মধ্যে একজন রোমানিয়া ও অপরজন ইউক্রেনের নাগরিক।

মনিরুল ইসলাম বলেন, ‘ব্যাংক জালিয়াতির ঘটনায় জার্মান নাগরিক পিওটরসহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জিজ্ঞাসাবাদে পিওটর দুজন বিদেশি জড়িত থাকার কথা বলেছিল। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে আমরা এ বিষয়টি নিশ্চিত হয়েছি। তারা ব্যাংক জালিয়াতির বিষয়টি জানাজানি হওয়ার আগেই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে গতকাল পিওটর নতুন একটি বেসরকারি ব্যাংক থেকে ৫১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। শনিবার আমরা সেই টাকা উদ্ধার করি। প্রথমে ধারণা করেছিলাম, ব্যাংক জালিয়াতি করে ৫-৬ কোটি টাকার হাতিয়ে নেওয়া হয়েছে। তবে তদন্তের এ পর্যায়ে আমাদের মনে হচ্ছে টাকার অংক আরও বাড়তে পারে।’

টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ আরও কয়েকটি মামলা করবে বলে জানান মনিরুল ইসলাম।

গ্রেফতার ৪ জনের দ্বিতীয়দফা রিমান্ড শেষ হয়েছে। রবিবার তাদের আদালতে হাজির করে আবার রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।

এর আগে ব্যাংক জালিয়াতির ঘটনায় জার্মান নাগরিক পিওটরসহ সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তাকে গ্রেফতার করে ডিবি।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম