ইউপি নির্বাচন: প্রথম ধাপে চেয়ারম্যান পদে লড়ছেন ৩০৩৪ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ১৪:৫২আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৪:৫২

ইউপি নির্বাচন-২০১৬ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩,০৩৪ জন প্রার্থী। এরই মধ্যে ৭৩২ ইউপির মধ্যে ৬২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এছাড়া এ নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে লড়বেন প্রায় ৩০ হাজার প্রার্থী। এর মধ্যে সাধারণ সদস্য পদে ২৩ হাজার ৩৭৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ৭৯৯ জন।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন রবিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। প্রথম ধাপে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফল থেকে সমন্বয় করে কমিশন প্রার্থী সংক্রান্ত এ প্রতিবেদন করেছে।
প্রথম ধাপে ৩ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রর্থীর মধ্যে মধ্যে স্বতন্ত্র প্রার্থী হলেন ১ হাজার ২৪৬ জন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৭৩১ জন, বিএনপি সমর্থিত ৬১৩ জন, জাতীয় পার্টির ১২৭ জন, জাসদ ২৯ জন, বিকল্পধারা বাংলাদেশ চারজন, ওয়ার্কার্স পার্টির ২৩ জন, জাতীয় পার্টির (জেপি) ১৭ জন, বিএনএফ’র ৭ জন, কমিউনিস্ট পার্টির চারজন, তরিকত ফেডারেশনের একজন, জমিয়তে উলমায়ে ইসলাম একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ২২৭ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ’র ৩ জন, অন্যান্য একজন। আওয়ামী লীগের একটি ইউপিতে দলীয় প্রার্থী নেই। অপরদিকে বিএনপির নেই ১১৯টি ইউপিতে।

নির্বাচিতদের মধ্যে বাগেরহাটে ৩৪জন, মাদারীপুরে ১২, ঝালকাঠিতে ৪ জন, গোপালগঞ্জ ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২, ভোলায় ২ জন। এছাড়া বরিশাল, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা ও খুলনায় ১ জন করে নির্বাচিত হয়েছেন।

আগামী ২২ মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গত ১২ ফেব্রুয়ারি দেশের ৭৫২টি ইউপিতে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করলেও আইনি ও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে তা কমে বর্তমানে ৭৩২টিতে দাঁড়িয়েছে।

/ইএইচএস/এসটি/ আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম