‘আইপিইউ অ্যাসেম্বলিতে’ যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ১০:৪৩আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:৪৩

আগামী ২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ১৪৮তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তার সঙ্গে জাতীয় সংসদের একটি প্রতিনিধি দলও সম্মেলনে অংশ নেবে। বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তিনি এবং তার সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন। 

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও সংসদ সদস্য শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক এবং আখতারুজ্জামান।

এছাড়া তাদের সঙ্গে রয়েছেন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন।

স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনও নিজ খরচে এই সফরে তার সঙ্গে রয়েছেন। সফর শেষে ২৯ মার্চ তাদের দেশে ফেরার কথা রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম