ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, ১৬:৩২আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৬:৩২

ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়ক একটি চুক্তির অনুমোদন দিয়েছে একটি সুইস পার্লামেন্টারি কমিটি। পার্লামেন্টে প্যাকেজটি ৮/৫ ভোটে পাস হয়। তবে ডানপন্থী দলগুলো চুক্তিটির বিরোধিতা করেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সুইস সেনাবাহিনী ও ইউক্রেনের জন্য ১ হাজার ১শ’ কোটি সুইস ফ্রাঙ্কের একটি অতিরিক্ত তহবিল প্যাকেজের অনুমোদন দিয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষের নিরাপত্তা কমিটি। এই প্যাকেজে একটি অংশে ইউক্রেনের জন্য বরাদ্দ তহবিলটি অন্তর্ভুক্ত ছিল।

এক বিবৃতিতে সুইস পার্লামেন্ট বলেছে, মাল্টি-বিলিয়ন ডলারের এই প্যাকেজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সুইজারল্যান্ডের নিরাপত্তা এবং ‘ইউরোপে শান্তির’ জন্য অনন্য অবদান রাখবে।

বিবৃতিতে বলা হয়েছে,প্যাকেজের অন্তর্ভুক্ত ইউক্রেনের অংশটি ইউক্রেনীয়দের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় অবকাঠামোর পুনর্গঠন এবং মেরামত করতে সহায়তা করবে।

ইউক্রেনকে সাহায্য করার জন্য পশ্চিমা মিত্রদের চাপের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড। তবে দেশটিকে কঠোরভাবে নিরপেক্ষ থাকার জন্য চাপ দিয়ে আসছিলেন সুইস পার্লামেন্টের ডানপন্থি জাতীয়তাবাদীরা। তাই পরিকল্পনাটি আইন পরিণত হওয়ার আগে পার্লামেন্টে একাধিকবার বাধার সম্মুখীন হয়।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের