ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে ছাড়লো বিমান বাংলাদেশের ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ০৪:০২আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:০২

২০০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ইতালির রোমের উদ্দেশ্যে ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। দীর্ঘ নয় বছর পর আবারও ইতালির রোমে যাচ্ছে বিমান। মঙ্গলবার রাতে (২৬ মার্চ) আনুষ্ঠানিক ভাবে ফ্লাইটে উদ্বোধনী করা হয়।

বিজি ৩৫৫ ফ্লাইটটি ২৭ মার্চ রাত ৩টায় ঢাকা ত্যাগ করেছে। ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়।

বিমান জানিয়েছে, ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৪টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ১০ টা ১০ মিনিটে। রোম থেকে স্থানীয় সময় সকাল ১১ টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন রাত ১২ টা ৩০ মিনিট।

বিমান আরও  জানিয়েছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। ২৬ মার্চ বুকিং তথ্য অনুযায়ী প্রথম ফ্লাইটে বিজনেস ক্লাসে ২৩ এবং ইকোনমি ক্লাসে ১৭৭ জন যাত্রা করবেন। প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে ৭ জন এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জন যাত্রা করবে। ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজে যাত্রী ধারণক্ষমতা বিজনেস ক্লাসে ২৪ এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জনসহ মোট ২৭১ জন। 

/সিএ/এসএইচএম/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম