ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ১৯:১২আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৯:১২

ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবারের (১৯ এপ্রিল) এই হামলায় দুই জন শিশুসহ আট জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সকালে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে একটি ভয়ঙ্কর বিমান হামলা করেছে রুশ বাহিনী। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী একটি মেয়ে এবং ৮ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এই অঞ্চলের প্রধান সের্গেই লাইসাক বলেছেন, একটি ছয় বছর বয়সী ছেলেকে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। এছাড়া ১২ জন আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে সর্বশেষ রুশ হামলায় আরও অনেকের মৃত্যু হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, প্রথমবারের মতো একটি রুশ কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছে।

এদিকে, রাশিয়া বলেছে, যুদ্ধ অভিযান থেকে যান্ত্রিক ত্রুটির পর ঘাঁটিতে ফিরে আসার সময় আমাদের সীমানার ভেতরেই একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত একটি রুশ বোমারু বিমান ধ্বংস করা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী জয়। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এমন বোমারু বিমান দিয়ে শত শত বিমান হামলা করেছে রাশিয়া।

/এসএইচএম/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান