হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২০:২৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২১:০১

সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের শঙ্কায় বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ দিয়েছে কৃষি অধিদফতর। হাওর এলাকার কৃষকদের জন্য রবিবার (২৮ এপ্রিল) এই পূর্বাভাসে দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুসারে ৩ মে থেকে দেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা) অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে ফসল রক্ষায় কিছু পরামর্শ দেওয়া হলো। এর মধ্যে রয়েছে—

১. বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন।

২. দ্রুত পরিপক্ব সবজি সংগ্রহ করুন।

৩. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন, যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে।

৪. জমির আইল উঁচু করে দিন।

৫. ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন।

৬. সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।

৭. বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।

৮. কলা ও অন্যান্য উদ্যান-তাত্ত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম