ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৪, ২১:০৩আপডেট : ০৫ মে ২০২৪, ২১:০৩

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক অর্থনীতির বিপর্যয়, মহামন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ুর বিরূপ মোকাবিলা করেও বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘ফার্স্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেএসব কথা বলেন স্পিকার।

রবিবার (৫ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ. এস. এম মাকসুদ কামালের সভাপতিত্বে এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতা অর্জনের পরই সংবিধান প্রণয়ন করেছিলেন— যা গণতন্ত্রের জন্য আইনগত এবং পলিসি ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করছে। তিনি বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের মধ্য দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনয়ন সম্ভব। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ব্যাংকে যখন রিজার্ভ ছিল না, মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন এবং একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে চলেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করে বাংলাদেশ সারা বিশ্বে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। তিনি বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল, গভীর সমুদ্রবন্দর ও আন্তঃমহাদেশীয় যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে বর্তমান সরকার প্রতিবেশী দেশগুলোতে নিজের অবস্থান উন্নত করেছে।

শিরিন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং শতভাগ বিদ্যুতায়ন অর্জিত হয়েছে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের ভাতা প্রদানের মাধ্যমে চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন সম্ভব হয়েছে।

তিনি বলেন, পোশাক শিল্পকারখানায় নারী শ্রমিকের প্রাধান্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশের নানা পেশাজীবীর পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য মডেল স্বরূপ ।

 স্পিকার এ সময় প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ‘ফিফটি ইয়ার'স অব ন্যাশন বিল্ডিং’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্যানেলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, নেদ্যারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোস্যাল স্টাডিজের রেক্টর ড. আর. আর. গ্যানজিভার্ট, তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের ডিন ও প্রখ্যাত অধ্যাপক ড. ঝ্যান ঝন জিয়াং, বাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী উপ-উপাচার্য ড. জো ডিভাইন, লন্ডন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোশতাক খান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ডেভেলপমেন্ট প্রাকটিশনার, গণমাধ্যমকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/ইএসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান