৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১৯:০১আপডেট : ০৮ মে ২০২৪, ১৯:০১

গত ৪৮ বছরে এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বুধবার (৮ মে) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের শফিউল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ১৯৭৬ সাল থেকে মার্চ ২০২৪ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গেছেন। পাসপোর্টবিহীন কত জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিভিন্ন দেশে রয়েছে- এ সংক্রান্ত কোনও তথ্য তার মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান তিনি।

স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পদক্ষেপের ফলে করোনা পরবর্তীতে বৈদেশিক শ্রমবাজার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৬০ জন।

স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে স্বল্প/ বিনা খরচে ১ লাখ ২৭ হাজার ৫৫৭ জন কর্মী বিদেশে গেছেন।

সরকার দলীয় এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিশ্বের ১৭৬টি দেশে কর্মী পাঠানো হয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, আসন্ন বোরো সংগ্রহ মৌসুমে প্রতি কেজি ৩২ টাকা ধরে ৫ লাখ মেট্রিক টন ধান, প্রতি কেজি ৪৫ টাকা ধরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, প্রতি কেজি ৪৪ টাকা ধরে এক লাখ মেট্রিক টন আতপ চাল এবং প্রতি কেজি ৩৪ টাকা ধরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে।

নোয়াখালী-২ আসনের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সরকারি গুদামে (৩০ এপ্রিল) বর্তমানে ১১ লাখ ৩৮ হাজার ৪৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে সাত লাখ ৮৬ হাজার ৩৭৯ টন চাল, তিন লাখ ৫২ হাজার ৮৪ টন গম রয়েছে। বর্তমানে কোনও ধানের মজুত নেই।

স্বতন্ত্র এমপি মো. আবদুল্লাহের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে দেশব্যাপী ২৮ হাজার খাদ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সরকার দলীয় এমপি হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানান, ২০২৩-২৪ অর্থবছরের মার্চ, ২০২৪ পর্যন্ত ৭ হাজার ১১৭ শ্রমিকের মাতৃত্ব কল্যাণ সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং মালিক থেকে শ্রমিকদের প্রদানকৃত আর্থিক সুবিধার পরিমাণ ২৬ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৭৮৬ টাকা।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম