ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মে ২০২৪, ১৪:০৪আপডেট : ১৯ মে ২০২৪, ১৬:২৯

রাজধানীর অলি-গলিতে দাপিয়ে বেড়ায় ব্যাটারিচালিত রিকশা। বিপজ্জনক উল্লেখ করে বিভিন্ন সময় এসব রিকশা চলাচল বন্ধের দাবি উঠলেও তা কমছে না। তবে এবার খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ এ সভার আয়োজন করে বিআরটিএ।

সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ব্যাটারিচালিত কোনও গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা তো ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি, যেগুলো করা হয়েছে সেগুলো কার্যকর করেন। এই ২২টি মহাসড়ক এবং ঢাকা সিটির বাস্তবতা ভিন্ন। সিটিতে যেন এই ব্যাটারিচালিত গাড়ি না চলে। এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো যেন চলতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।‘

ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল, ইজিবাইকসহ তিন চাকার গাড়িগুলোর জন্য বেশি দুর্ঘটনা ঘটে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এখন সংখ্যায় দুর্ঘটনার কম হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ঢাকার মধ্যে অটোরিকশা বন্ধে সম্মতি জানান। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ভয়াবহ ব্যাপার যখন রিকশা চালকরা দুই পা উপরে তুলে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। অনেক প্রতিবন্ধী আছেন, যারা চোখে কিছুটা কম দেখেন; তারাও এই রিকশা নিয়ে নেমে পড়েন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ‘সিদ্ধান্তে আসা দরকার যে, ঢাকায় ইজিবাইক বা অটোরিকশা চলবে না। এটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ।’

সভায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন। 

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের