বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৪, ২০:০০আপডেট : ১৬ মে ২০২৪, ২০:০০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি সহায়ক ভূমিকা পালন করতে পারে। যেসব সমস্যা সারা বিশ্বের মানুষের জীবনকে প্রভাবিত করে সেগুলো সমাধানে কাজ করতে পারে সংসদীয় কূটনীতি। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার।

বৃহস্পতিবার (১৬ মে) সুইজারল্যান্ডের জেনেভায় এক কনফারেন্সে তিনি এ সব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই ইভেন্টে বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পিকাররা প্রতি পাঁচ বছর পরপর একত্রিত হয়ে সমসাময়িক বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে স্পিকাররা উদীয়মান চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

স্পিকার বলেন, ‘দারিদ্র্য, অসমতা, ধনী-গরিব বৈষম্য, অভিবাসন সমস্যা, অর্থনৈতিক মন্দা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। আসন্ন স্পিকারদের সম্মেলনে এ সব প্রাসঙ্গিক বিষয়ে এজেন্ডা রাখতে হবে, যেন এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।’

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যাকশন, সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং, অ্যাঙ্গোলা, কানাডা ও জাম্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, কাতারের সূরা কাউন্সিলের ডেপুটি স্পিকার, আলজেরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের স্পিকাররা এ কনফারেন্সে উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম