সিইসির বেতন ১ লাখের বেশি, কমিশনারদের ৯৫ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৮:০০আপডেট : ২০ মে ২০২৪, ১৮:০০

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের পারিতোষিক ও বিশেষাধিকার (বেতনভাতা) নির্দিষ্ট করে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাদের মর্যাদার বিষয়টি মূল আইনে যা আছে তা অপরিবর্তিত রেখে প্রধান নির্বাচন কমিশনারের মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা, সঙ্গে অন্যান্য ভাতা এবং কমিশনারদের বেতন ৯৫ হাজার টাকা, সঙ্গে অন্যান্য ভাতা নির্ধারণ করা হয়েছে। 

মূলত বেতন-ভাতায় কোনও পরিবর্তন হয়নি। শুধু বেতনের পরিমাণ সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২০ মে) রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন ২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে বিকালে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে একথা জানান।

সচিব বলেন, মূল আইনে যা আছে তা থাকবে। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের পারিতোষিক ও বিশেষাধিকার নির্দিষ্ট করা হয়েছে। আগে বলা ছিল প্রধান বিচারপতির সমান পারিতোষিক ও বিশেষাধিকার পাবেন প্রধান নির্বাচন কমিশনার। আর কমিশনাররা পাবেন আপিল ডিভিশনের বিচারপতিদের সমান। এটা আর থাকবে না। এখন বলা হয়েছে, সিইসি বেতন পাবেন ১ লাখ ৫ হাজার টাকা, সঙ্গে অন্যান্য বিশেষাধিকার। একইভাবে কমিশনাররা বেতন পাবেন ৯৫ হাজার টাকা, সঙ্গে অন্যান্য বিশেষাধিকার।

সংশোধিত আইনে সিইসি ও কমিশনারদের বেতন বাড়ানো হচ্ছে কিনা– সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সচিব বলেন, বেতন আগে যা পেতেন তাই পাবেন। বরং বেতন-ভাতা সুনির্দিষ্ট করা হয়েছে। আগে বলা হতো প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সমান সিইসি ও কমিশনাররা বেতনভাতা পাবেন, সেটা থাকছে না। মর্যাদার বিষয়টি মূল আইনে যা আছে তাই রয়েছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম