বাংলাদেশের স্বাস্থ্যখাতে ভারতের ২৫ কোটি ডলার সাহায্য আসছে: শ্রিংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ১৯:১৭আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৯:২৫

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের স্বাস্থ্যখাতে ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ভারত শিগগিরই বাংলাদেশকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ হিসাবে দেবে এবং এর মধ্যে ২৫ কোটি ডলার জামালপুর, পটুয়াখালী, গাজীপুর, পাবনা, কক্সবাজার, যশোর ও নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ ও মেডিক্যাল যন্ত্রপাতি কেনার কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে শ্রিংলা এসব তথ্য জানান।
ভারতের হাইকমিশনার বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ভারতের সহায়তায় বাংলাদেশে যে সব প্রকল্প বাস্তবায়নাধীন সেগুলো দ্রুত সম্পন্ন করতে ভারত আগ্রহী।
স্বাস্থ্যমন্ত্রী ভারতকে বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এ যাবত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভারতের অবদান এদেশের জনগণ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তিনি এসময় ভারতের বর্তমান সরকারের সময়ে ছিটমহল চুক্তিসহ বাংলাদেশের সঙ্গে অতীতের অমিমাংসিত থেকে যাওয়া কয়েকটি চুক্তি স্বাক্ষরের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ এখন স্বাস্থ্যখাতের উন্নয়নে ভারতের কাছে অতীতের চাইতেও বেশি সহায়তা আশা করে। তিনি চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন, চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণসহ স্বাস্থ্যখাতে সহায়তা বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম