রাজধানীতে বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ১৯:৫২আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৯:৫২

বিজিবি জামায়াতে ইসলামীর ডাকা হরতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামী বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, হরতালে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল ৬টা পর্যন্ত বিজিবি মাঠে থাকবে।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরকার জানান, যে কোনও নাশকতা এড়াতে পুলিশ সব সময় প্রস্তুত থাকে। হরতালকে কেন্দ্র করে যাতে কেউ কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে পুলিশ। রাজধানীজুড়ে পুলিশের টহল জোরদার করা হবে। নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ রাজধানীর বিভিন্নস্থানে দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করবে পুলিশ।

র‌্যাবও রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। র‌্যাবও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে বলে জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ। তিনি বলেন, ‘হরতালে যাতে কেউ কোনও নাশকতা চালাতে না পারে সেজন্য র‌্যাবের টহল ও কঠোর নজরদারি থাকবে।’

/জেইউ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম