মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বীরাঙ্গনা সব নারী মুক্তিযোদ্ধাকে বকেয়াসহ ভাতা দেওয়া হবে। ইতোমধ্যে ৪১ জনের গেজেট হয়েছে। আরও ৪৪ জনের নাম গেজেট তালিকাভুক্ত হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধাকে বকেয়া ভাতা দিতে চলতি বছর থোক বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯ জন বীর নারী মুক্তিযোদ্ধাকে (বীরাঙ্গনা) আর্থিক সহায়তাসহ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ১৯ জন বীরাঙ্গনার প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
মন্ত্রী জানান, প্রত্যেক বীরাঙ্গনাকে আট লাখ টাকা করে দিয়ে বাড়ি তৈরি করে দেওয়া হবে। ২৬ মার্চের আগেই বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধাদের বকেয়া ৭০ হাজার টাকা করে দেওয়া হবে।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের দুই লক্ষাধিক মা-বোন সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাদের সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন এবং অসাধারণ অবদান রেখে চলছেন।’
/এফএস/








