ড্রেজিং নীতিমালা: দুই মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ২০:১৭আপডেট : ০৩ জুন ২০২৪, ২০:১৭

‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৪’ নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

সচিব জানান, পানিসম্পদ মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য এই নীতিমালার খসড়া উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিসভা সমন্বয়ের নির্দেশনা দেয়। এই নীতিমালার উদ্যোক্তা ছিল পানিসম্পদ মন্ত্রণালয়। এখানে মূলত আমরা যে ড্রেজিংগুলো করি সেই ড্রেজিংটা করায় তিনটি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যে ম্যাটেরিয়াল আছে সেটি কীভাবে ম্যানেজমেন্ট করতে পারি, সেটি নিয়েই তারা নীতি নিয়ে এসেছে।

তিনি বলেন, আজ দেখা গেল যে আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় যেহেতু ড্রেজিং করে, তাদেরও একই ধরনের একটি নীতিমালা আছে। তখন মন্ত্রিসভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ওই নীতিমালার সঙ্গে এটি সমন্বয় করে যেন পরবর্তী সময় নিয়ে আসে। তারপর তারা অনুমোদন করবেন।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম