ভোট অংশগ্রহণমূলক না হওয়ার কারণ জানালেন সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১৯:৪১আপডেট : ১০ জুন ২০২৪, ১৯:৪২

রাজনীতিতে সংকটের কারণে ভোট অংশগ্রহণমূলক হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এসে ইসির উপর দোষ চাপিয়ে দেয়, তাদের অভিযোগ ইসি গ্রহণ করেনি। দলীয় সরকারের অধীনে ভোট ভালো না খারাপ সেটা ভোটে এসে বিএনপির প্রমাণ করা উচিত ছিল। ভোটে না এসে কীভাবে বলতে পারবে- ভালো না খারাপ।

সোমবার (১০ জুন) নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন ‘আরএফইডি টক’-এ অংশ নিয়ে সিইসি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সিইসি বলেন, এবার নির্বাচন অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অনেকে প্রভাব সৃষ্টি করতে চেয়েছিল, আমাদের তৎপরতায় সফল হয়নি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পাঁচ ধাপে সার্বিকভাবে ৩৬ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

সিইসি বলেন, চার ধাপে উপজেলা নির্বাচন করার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে পাঁচ ধাপে শেষ করতে হয়েছে। শেষ ধাপে ভোট পড়েছে ৪২ শতাংশের মতো। আর সার্বিকভাবে ভোট পড়েছে ৩৬ দশমিক ৪৫ শতাংশ। দেশের ৪৯৫ উপজেলার মধ্যে পাঁচ ধাপে ৪৬৯টিতে নির্বাচন শেষ হয়েছে। এবার প্রতিটি জেলায় তিনটি বা চারটি ধাপে ভোট হয়েছে। এজন্য প্রশাসনে কর্মকর্তাদের জন্য সহজ হয়েছে। স্বস্তিদায়কও হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলোতে আইনি জটিলতা ও মেয়াদ পূর্তি না হওয়ায় পরবর্তীতে নির্বাচন হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপে অনুষ্ঠিত ১৩৯টি উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট পড়েছে ৩৭ দশমিক ৫৭ শতাংশ। তৃতীয় ধাপে ২৯ মে ৮৭ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ২৪ শতাংশ। চতুর্থ ধাপে গত ৫ জুন অনুষ্ঠিত ৬০ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৪ দশমিক ৭৭ শতাংশ। সব মিলিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৫ শতাংশ।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান