বোন হত্যায় ভাইসহ ৫ জনের ফাঁসি

রংপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ১৪:২৬আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৪:৫০

জমিসংক্রান্ত বিরোধে দুই লাখ টাকার বিনিময়ে নিজের প্রতিবন্ধী বড় বোন  আনজিলা বেগমকে গলা কেটে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছিল আব্দুল মজিদ। কিন্তু, শেষরক্ষা হয়নি তার। এ হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার সহযোগীসহ তার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রংপুরে বোনকে হত্যায় ভাইসহ চার জনের ফাঁসি

বড় বোন আনজিলা বেগমকে গলা কেটে নৃশংস ভাবে হত্যার অভিযোগে ভাই আব্দুল মজিদসহ ৫ জনের ফাঁসির আদেশ হয়েছে। বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৯ মার্চ রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার পারকুমারপুর গ্রামে আবুল হোসেনের মেয়ে আনজিলা বেগমকে বাসা থেকে ডেকে নিয়ে আসেন তার ছোট ভাই আব্দুল মজিদ। এরপর চার সহযোগী মমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, এমদাদুল ইসলাম, আনোয়ারুল ইসলামের সহযোগিতায় বাড়ির অদূরে একটি বাঁশ ঝাড়ে আনজিলাকে নৃশংস ভাবে গলা কেটে হত্যা করে তারা।

এ ঘটনায় নিহতের আরেক ভাই আব্দুল বাকী বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ছোট ভাই মজিদকে গ্রেফতার করলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে আব্দুল মজিদ জানান, আসামি এমদাদুলের সঙ্গে প্রতিবেশী বাদশা মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ মামলায় বাদশা মিয়াকে ফাঁসাতে কূটবুদ্ধি আঁটে এমদাদুল। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর নীল নকশা এঁটে আরেক প্রতিবেশী আব্দুল মজিদকে কাছে টানেন তিনি। মজিদকে প্রস্তাব দেন, সে যদি তার পাগলী (প্রতিবন্ধী) বোন আনজিলাকে হত্যা করে তাহলে তাকে দুই লাখ টাকা দেওয়া হবে। আর এই হত্যাকাণ্ডের দায় তারা চাপাবে বাদশা মিয়ার ওপরে। টাকার লোভে নিজের বোনকে হত্যা করতে সহযোগিতা করতে রাজি হয় মজিদ। জবানবন্দিতে আব্দুল মজিদ আরও উল্লেখ করেন, পাগলী বোন আনজিলা বেগমকে রাতে ঘরে থেকে ডেকে বাঁশ ঝাড়ের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর আসামিরা আনজিলাকে গলা কেটে হত্যা করে। আনজিলাকে হত্যার সময় তিনি সেখানে দাঁড়িয়ে ছিলেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রেয়াজুল ইসলাম ফারুখ এ্যাডভোকেট জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহণ শেষে মজিদসহ ৫ আসামিকে  ফাঁসির আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

আসামিপক্ষের আইনজিবী বসুনিয়া মো. আরিফুল ইসলাম জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নন। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কড়া পুলিশি পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম