‘আসন কম থাকায় মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৭:৪৬আপডেট : ১৩ জুন ২০২৪, ১৭:৪৬

দেশের ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম বলে জাতীয় সংসদে জানিয়েছেন সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক। আসন স্বল্পতার কারণে মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে এসব কথা জানান আইনমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

আনিসুল হক জানান, দেশে ১২টি ক্যাডেট কলেজের মধ্যে ৩টি মহিলা ক্যাডেট কলেজ আছে। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম। প্রতি বছর ৭ম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় তুলনামূলক অধিক ভালো ফলাফল অর্জন করা সত্ত্বেও শুধু আসন স্বল্পতার জন্য অনেক মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে। এছাড়া গার্লস ক্যাডেট কলেজগুলোর ভৌগোলিক অবস্থান অনুযায়ী দেশের দক্ষিণ অঞ্চলে কোনও গার্লস ক্যাডেট কলেজ নেই।

তিনি বলেন, ৯ম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি হাওর অঞ্চলে ১টিসহ দেশের পুরাতন ২০টি জেলার যে সকল জেলায় কোনও ক্যাডেট কলেজ নাই, সেই সকল জেলায় ১টি করে ক্যাডেট কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই ২০টি জেলার মধ্যে ফরিদপুর জেলায় ১টি গার্লস ক্যাডেট কলেজ স্থাপনের প্রস্তাবনা উত্থাপিত হয়েছিল। পরে আর্থিক সংশ্লেষের কারণে তা স্থাপন করা সম্ভব হয়নি বলে জানান মন্ত্র

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম