আপিলে সাজা কমল জেএমবি নেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৬, ১৫:৫৯আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:০৫

বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিলেটে বিচারকের ওপর বোমা হামলার ঘটনায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক শূরা সদস্য আকতারুজ্জামানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিলবিভাগ। বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলার পর ২৮ আগস্ট সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামীর ওপর বোমা হামলা চালানো হয়।এতে অংশ নেন জেএমবির শূরা সদস্য আকতারুজ্জামান। এ হামলায় বিচারক এবং তার গাড়িচালক গুরুতর আহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালত ২০০৬ সালে আকতারুজ্জামানকে ফাঁসির সাজা দেন। এই রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি করে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া ফাঁসির সাজা বহাল রাখেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে আসামিপক্ষ। শুনানি শেষে আদালত তার ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু সাজা দেন।আদালতে আসামীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেলওয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিলিরুজ্জামান। ঘটনার সময় এ আসামির বয়স ছিল ২০ বছর। তাই বয়স বিবেচনায় জেএমবির এ নেতার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

/ইউআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম